বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সাবেক আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, করোনা মহামারির এই দুঃসময়ে এমনিতেই মানুষের জীবন জীবিকা কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে শৈত্যপ্রবাহের তীব্রতা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই সময়টা অসহায় দরিদ্র মানুষের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁিড়য়েছে। এমতাবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। ধর্মের দেয়াল দিয়ে অসহায় সুবিধাবঞ্চিত মানুষকে উপেক্ষা করা ইসলামের শিক্ষা নয়। ধর্মীয় সম্প্রীতির আবাসভুমি আমাদের সিলেট তথা বাংলাদেশ। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি মঙ্গলবার সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে শিবগঞ্জ মনিপুরীপাড়ায় অসহায় ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর আনোয়ার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ শাহেদ আলীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা এবাদুর রহমান, হাফিজ সোহেল আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমেদ দাস, মনিহার সিং,পরিমল সিং ও বদর সিং প্রমুখ ।
