বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের দিন। দীর্ঘ ৯ মাস পাকিস্তানী হানাদার বাহিনীর পাশবিকতা, বর্বরতার বিরুদ্ধে এ সবুজ ভূ-খন্ডের সর্বস্তরের মুক্তিকামী জনতার স্বতঃস্ফূর্ত ও অবিরাম লড়াইয়ের ফসল আজকের বাংলাদেশ। বিজয়ের ৪৩বছরেও জাতি স্বাধীনতার সুফল হতে বঞ্চিত। আজ যারা রাষ্ট্রক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের কথা বলছেন তাদের কর্মকান্ড পরিচালিত হচ্ছে উল্টো পথে। পাকিস্তানী হানাদার বাহিনীর মতো তারা গণতন্ত্রকামী মানুষদের হত্যা-গুম করছে। তারা স¦াধীনতাকে নিজের সম্পত্তি মনে করে জাতিকে বিভ্রান্ত করছে। স্বাধীনতা পক্ষ-বিপক্ষ শক্তির ধোয়া তুলে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র দেশবাসী সফল হতে দিবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ-জাতি ও ইসলামের কল্যানে রাজনীতি করে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানের মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। বিজয়ের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশপ্রেমিক জনতাকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
তিনি গতকাল মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সহকারী সেক্রেটারী নুরুল ইসলাম বাবুল-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহাকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, জামায়াত নেতা এডভোকেট জিয়া উদ্দিন নাদের, আব্দুস শাকুর, মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, মু. আনোয়ার আলী, ক্বারী আলাউদ্দিন ও শফিকুল আলম মফিক প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী অবৈধ পথে ক্ষমতার মসনদ ধরে রাখতে স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছে। মুক্তিযুদ্ধের বীর সেনানীরা আজ সরকারের প্রতিহিংসার শিকার। দুর্নীতি, লুটপাট আর সন্ত্রাসে গোটা জাতি আজ উদ্বিগ্ন। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের দোরঘোরায় পৌছে দিতে কাজ করার কারনে বাকশালী সরকার নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যার ষড়যন্ত্র করছে। সৎ, যোগ্য মেধাবী নেতৃত্বকে ধ্বংস করতে দেশব্যাপী গনহত্যা, হামলা, মামলা, গ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে। জাতির এই ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদেরকে স্বাধীনতা-সার্বভৈৗমত্ব রক্ষা ও গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
