এহসানুল মাহবুব জুবায়ের
  • মূলপাতা
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ইসলাম ও ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • বিবৃতি/বাণী
    • যুব ও ক্রীড়া
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • শ্রমিক কল্যাণ
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • স্বাস্থ্যসেবা
    • সাহিত্য ও সংস্কৃতি
  • গ্যালারী
    • ফটো গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • যোগাযোগ
No Result
View All Result
  • EnglishEnglish
  • মূলপাতা
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ইসলাম ও ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • বিবৃতি/বাণী
    • যুব ও ক্রীড়া
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • শ্রমিক কল্যাণ
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • স্বাস্থ্যসেবা
    • সাহিত্য ও সংস্কৃতি
  • গ্যালারী
    • ফটো গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • যোগাযোগ
এহসানুল মাহবুব জুবায়ের
এহসানুল মাহবুব জুবায়ের
No Result
View All Result

বিজয়ের ৫০ বছর পরও বিপুল জনগোষ্ঠী চিকিৎসা সেবার মত নাগরিক অধিকার থেকে বঞ্চিত -এডভোকেট জুবায়ের

সিলেট মহানগর জামায়াতের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিসেম্বর ১৭, ২০২১
0
বিজয়ের ৫০ বছর পরও বিপুল জনগোষ্ঠী চিকিৎসা সেবার মত নাগরিক অধিকার থেকে বঞ্চিত -এডভোকেট জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জাতি হিসেবে আমরা সাহসী ও চির সংগ্রামী। ইতিহাসের প্রতিটি স্তরে আমাদের রয়েছে বিজয়ের গৌরবোজ্জল ইতিহাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং মহান স্বাধীনতা অর্জন আমাদের সোনালী অর্জন। জাতির বীর সন্তানেরা একটি স্বাধীন দেশ, সুরক্ষিত সীমানা ও লাল সবুজের একটি পতাকার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। শহীদের রক্তে এই ভুমি উর্বর হয়েছে। দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এসেও আমরা স্বাধীনতার পুরো স্বাদ থেকে বঞ্চিত। রাষ্ট্র কর্তৃক মানুষের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার কথা থাকলেও সমাজের সকল স্তরে আজ বৈষম্য। মুমূর্ষ কেউ হাসপাতালের বেডে জায়গা না পেয়ে ফ্লোরে শুয়েও চিকিৎসা পায়না। আবার কেউ সামান্য অসুস্থ হলে পুরো চিকিৎসা ব্যবস্থাকে নিজের মত করে নিয়ে যেতে পারে। কেউ খেতে পারেনা আর কেউ দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। কেউ বিচারের নামে অপরাধী না হয়েও জুলুম নিপীড়নের শিকার হচ্ছে। আবার কেউ অপরাধী হয়েও রাজার মত পরিচালিত হচ্ছে। এমন বাংলাদেশ আমাদের শহীদদের স্বপ্নের বাংলাদেশ নয়। বৈষম্য মুক্ত সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। কিন্তু আমরা তা থেকে বঞ্চিত। এভাবে কোন রাষ্ট্র চলতে পারেনা।

তিনি বৃহস্পতিবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর দক্ষিণ সুরমা গালিমপুর এলাকায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান। দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েকটি বিশেষজ্ঞ চিকিৎসক টীমের তত্ত্বাবধানে শতাধিক অসহায় অসুস্থ মানুষকে ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এসময় স্থানীয় জামায়াত নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশে যথেষ্ট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এটা সত্য। তবে মহান স্বাধীনতার মুলনীতি আজো বাস্তবায়ন হয়নি। মানুষের মৌলিক অধিকার আজো প্রতিষ্ঠিত হয়নি। সামাজিক মর্যাদা, সাম্য ও ন্যায় বিচারের জন্য আমাদের অর্জন আজ বিসর্জনে পরিনত হয়েছে। সীমাহিন জুলুম নিপীড়ন উপেক্ষা করে জামায়াত সামর্থ অনুযায়ী আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য দেশপ্রেমিক জনতাকে শপথ নিতে হবে। নাগরিকের অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে।

সাম্প্রতিক পোস্ট

  • একটি দল নারীদের প্রতি অশালীন আচরণ, আক্রমণ, উসকানিমূলক বক্তব্য এবং সাইবার আক্রমণের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে
  • শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • ২৩ জানুয়ারি শুক্রবার বিকেল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরে নির্বাচনী প্রেস ব্রিফিং
  • সুনামগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় ত্রাণ কমিটির ত্রাণ বিতরণ
  • সিলেট সদর ও গোয়াইনঘাটে দিনভর আমীরে জামায়াতের ত্রাণ বিতরণ

টুইটার

  • কেন্দ্রীয় সংগঠন
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

যোগাযোগ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার
ঢাকা-১২১৭, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩১৫৮১
ফ্যাক্সঃ +৮৮ ০২ ৮৩২১২১২
ইমেইলঃ info@advzubair.info

  • হোম
  • জীবন বৃত্তান্ত
  • যোগাযোগ

© ২০২১-২০২৬ এহসানুল মাহবুব জুবায়ের কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত

No Result
View All Result
  • মূলপাতা
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ইসলাম ও ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • বিবৃতি/বাণী
    • যুব ও ক্রীড়া
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • শ্রমিক কল্যাণ
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • স্বাস্থ্যসেবা
    • সাহিত্য ও সংস্কৃতি
  • গ্যালারী
    • ফটো গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • যোগাযোগ

© ২০২১-২০২৬ এহসানুল মাহবুব জুবায়ের কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত