বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের সকল কাজের মুল লক্ষ্য হচ্ছে মহান আল্লাহর সন্তোষ অর্জন। তাই আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের প্রত্যয়দীপ্ত কাফেলা জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নৈতিকতার শক্তিতে বলীয়ান হতে হবে। ইসলামী আন্দোলনের ইতিহাস হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামী আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার ইতিহাস। আর তারাই সফল হয়েছে, যারা তাক্বওয়া ও নৈতিকতার দিক দিয়ে যত বেশী শক্তিশালী ছিল। জামায়াত কর্মীদের দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে আগামীর সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
তিনি আজ শুক্রবার সিলেট মহানগরীর কোতয়ালী পশ্চিম থানা জামায়াতের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মাওলানা আব্দুল মুকিত-এর সভাপতিত্বে ও সেক্রেটারী মু. আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমে¥লনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও সহকারী সেক্রেটারী নুরুল ইসলাম বাবুল। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন থানা জামায়াত নেতা শফিকুল আলম মফিক প্রমুখ। সম্মেলনে কোতয়ালী পশ্চিম থানার সকল ওয়ার্ড ও ইউনিটের প্রতিনিধিগণ অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, যতই নিপীড়ন নির্যাতনের ষ্টীম রোলার চালানো হোকনা কেন, এই সবুজ ভুখন্ডে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা কেউ রুখতে পারবেনা। সরকারকে ইসলামবিদ্বেষী কর্মকান্ড বন্ধ না করলে শতকরা ৯০ ভাগ মুসলমানের এই বাংলাদেশে তাদের জন্য কঠোর পরিনতি ভোগ করতে হবে। বিচারের নামে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার মত জঘন্য প্রতিহিংসার রাজনীতি সরকারকে অবশ্যই বন্ধ করতে হবে।
