বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানবতার কল্যাণে কাজ করে আসছে। সীমাহিন জুলুম নিপীড় স্বত্তেও জামায়াত তার জনকল্যাণ মূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। আমাদের সমাজে নানা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে জামায়াত সাধ্যমত সহযোগিতার চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটের টুকেরবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুটি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান একটি অনুকরণীয় দৃষ্টান্ত। বিত্তবানদের উচিত নানা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানো। এতে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।
তিনি বুধবার সিলেটের টুকেরবাজার এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাদশা মিয়া ও মাসুদ আহমেদ এর পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে উপরোক্ত কথা বলেন। উল্লেখ্য- গত ২৪ নভেম্বর এক অগ্নিকান্ডে দুটি পরিবারের বিপুল ক্ষতি হয়।
আর্থিক অনুদান প্রদানকালে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, সদর উপজেলা জামায়াতের আমীর সুলতান খান, সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী ছাড়াও স্থানীয় জামায়াত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
