বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জল দিন। এই দিনেই আমাদের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুসলিম অধ্যূষিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করেছিল। মুক্তিযুদ্ধের শহীদগণ আমাদের প্রেরণার উৎস। জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাগন আমাদের সম্পদ। বিজয়ের ৫০ বছর পেরিয়ে এলেও যে মহান লক্ষ্যে এইদেশ স্বাধীন হয়েছিল তা আজো বাস্থবায়ন হয়নি। দেশে মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নাই, গণতন্ত্র নেই। লাল সবুজের এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা অবশ্যই নিজেকে ধন্য মনে করি। ৭১ এর এই বিজয় ছিল দেশের আপামর জনতার বিজয়। বর্তমানে বিজয়ের গৌরবোজ্জল ইতিহাসকে একটা বিশেষ গোষ্টীর রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। জাতিকে ঠেলে দেয়া হচ্ছে বিভক্তির দিকে। সকল ষড়যন্ত্র নস্যাত করে বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার করে দারিদ্র ও দুর্নীতিমুক্ত, সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও এডভোকেট আলিম উদ্দিন প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, আমাদের বিজয়ের চেতনা ঐক্যের।রাজনৈতিক ফায়দা হাসিল করতে একটি পক্ষ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। তারা অতীতেও এমন ষড়যন্ত্র করেছিল কিন্তু সফল হয়নি এবং ভবিষ্যতেও হবেনা। মনে রাখতে হবে আমাদের মহান বিজয়ের লক্ষ্য শুধু একটি ভুখন্ড নয় সর্বক্ষেত্রে মানুষের স্বাধীনতা নিশ্চিত করা। আর এই মহান বিজয়ের জন্য দেশপ্রেমিক জনতার সংগ্রাম আজো চলছে এবং বিজয়ের সুফল দেশের প্রতিটি ঘরে ঘরে পৌছার পুর্ব পর্যন্ত দেশপ্রেমিক জনতার এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
